নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৯ পিএম, ২০২৪-০৪-২১
মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ার পর অবশেষে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাঙামাটির দুই আওয়ামী লীগ নেতা। মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল হয় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান ও জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমার মনোনয়নপত্র।
রোববার (২১ এপ্রিল) আপিল নিষ্পতির দিনে দুজনই প্রার্থিতা ফিরে পেলেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার ও রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন। বিষয়টি নিশ্চিত করে রির্টানিং অফিসার জানান, ‘বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হলেও আপিল নিষ্পতিতে দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে।’
এর আগে, রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাদ পড়েন। আর জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন।
রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল- এ চার উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী হয়েছেন। ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল (সোমবার)।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited